বাংলাদেশের খবর

আপডেট : ১৬ August ২০১৯

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে


কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪২ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬০০ জন। এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান।

তিনি আরো জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশংকাজনক নয় এবং এ পর্যন্ত ডেঙ্গু রোগী কুমিল্লায় কেউ মারা যায়নি। এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। বেড সংখ্যা সীমিত হওয়া হাসপাতালের মেঝেতে রোগী রাখতে হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১