বাংলাদেশের খবর

আপডেট : ১৮ August ২০১৯

বাগেরহাটে আরও ৭ ডেঙ্গু রোগী শনাক্ত


বাগেরহাটে প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ রোববার সকাল পর্যন্ত বাগেরহাট জেলায় সরকারী হিসেবে আরও ৭জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে বাগেরহাট জেলায় সরকারীভাবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৯৭ জনে। তবে বেসরকারি ভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই শতাধিক বলে বাগেরহাটের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সূত্রে জানাগেছে।

মোরেলগঞ্জ উপজেলায়ও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে । মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন জানান, এই উপজেলায় জাহাঙ্গীর আলম বাদশা (৫০), পান্নু (১৮), ফিরোজ (২৬), জাকির (৩০), সুমন (২৬) ও হাফিজুর (২৮) নামে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তের পর তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট জেলায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১২ জনকে বাগেরহাট সদর হাসপাতালে, ১ জনকে মোংলা ও ১ জনকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটে সরকারী চিকিৎসা কেন্দ্রে ১২জন ডেঙ্গু রোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে  সংসদ সদস্যের দেওয়া অটোমেটেড সেল কাউন্টার দিয়ে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১