বাংলাদেশের খবর

আপডেট : ১৮ August ২০১৯

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোহারের স্কুলে গাছের চারা বিতরণ


বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় তিনটি স্কুলে ৪৪ টি করে প্রায় দেড় শতাধিক চারাগাছ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দোহার পৌরসভার অক্সফোর্ড বেবি কেয়ার হোমস্, উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফার্স্ট গ্লোরি স্কুল এবং পথচারীদের মাঝে এ চারা বিতরণ কার্যক্রম চালানো হয়।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর জাতীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সার্বিক তত্বাবধানে বিতরণ কাজে অংশগ্রহণ করেন  পরিবেশবাদী এক ঝাঁক তরুণ।

এ বিষয়ে আতিকুর রহমান আতিক বলেন, 'আমরা বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ বছর প্রায় প্রতিটি স্কুলে ৪৪ টি করে গাছ বিতরণ করবো। এভাবে প্রতি বছরই আমাদের ধারাবাহিক কর্যক্রম অব্যাহত থাকবে।'

চারা বিতরণ কার্যক্রমে আরো অংশগ্রহণ করেন দোহার উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি ইমরান খান রাজ, সাধারণ সম্পাদক নূর হোসেন আকন, পৌরসভার সভাপতি আব্দুর রহমান রুবেল, সেচ্ছাসেবী পরিবেশবাদী রফিকুল ইসলাম, তাজওয়ার মুনির, স্বর্ণা আক্তার, মো. সোহেল প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১