আপডেট : ১৯ August ২০১৯
ইরানের তেলবাহী ট্যাংকার গ্রেস ওয়ানকে পুনরায় আটক রাখতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে জিব্রাল্টার। এদিকে ৪৫ দিন আটক থাকার পর অবশেষে জিব্রাল্টার বন্দর ত্যাগ করেছে ইরানি সুপার তেল ট্যাংকারটি। বর্তমানে এটির নাম পরিবর্তন করে আদরিয়ান দারিয়া-১ রাখা হয়েছে। আদরিয়ান দারিয়া-১ জিব্রাল্টার বন্দর ত্যাগ করে পূর্বদিকে ভূমধ্যসাগর অভিমুখে রওনা দিলেও এটির গন্তব্য এখনও স্পষ্ট নয়। গেল মাসে সিরিয়ায় তেল পরিবহনের অভিযোগে ট্যাংকারটি আটক করেছিল জিব্রাল্টার। পরে ট্যাংকারটিকে মুক্তি দেয়া হয়। কিন্তু গত শনিবার মার্কিন বিচার বিভাগ তেল ট্যাংকারটিকে মুক্ত না করে আমেরিকার কাছে হস্তান্তর করার জন্য জিব্রাল্টারকে অনুরোধ জানায়। ওই অনুরোধ পাওয়ার পরপরই জিব্রাল্টার জানিয়েছিল, তারা তেল ট্যাংকারটি মুক্ত করে দেয়ার পর আমেরিকার অনুরোধ বিবেচনা করবে। কিন্তু সে অবস্থান পরিবর্তন করে জিব্রাল্টার রোববার সরাসরি আমেরিকার অনুরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল। দেশটি জানায়, ওয়াশিংটনের অনুরোধে তারা নতুন করে আটকাদেশ দিতে পারছে না। কারণ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নে কার্যকর নয়। এদিকে, এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এক টুইটার বার্তায় লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদিজেনাদ সুপার তেল ট্যাংকারের জিব্রাল্টার ত্যাগের খবর নিশ্চিত করে লিখেন, এই মুহূর্তে আমি নিশ্চিত করছি, ৪৫ দিন জিব্রাল্টারের বন্দরে আটক থাকার পর ইরানি তেলবাহী ট্যাংকারটি আন্তর্জাতিক পানিসীমার দিকে যাত্রা শুরু করেছে। গত ৪ জুলাই ব্রিটিশ নৌবাহিনী জিব্রাল্টার প্রণালির আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি ট্যাংকারটি আটক করে। ট্যাংকারটি সিরিয়ায় যাচ্ছিল দাবি করে ব্রিটেন জানায়, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো আরও জানায়, ইরানের ওপর আরোপিত আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করতে ওয়াশিংটনের অনুরোধে লন্ডন এটিকে আটক করে। কিন্তু শনিবার মার্কিন বিচার বিভাগ তেল ট্যাংকারটিকে মুক্ত না করে আমেরিকার কাছে হস্তান্তর করার জন্য জিব্রাল্টারকে অনুরোধ জানান। রোববার জিব্রাল্টার সরাসরি আমেরিকার অনুরোধ প্রত্যাখ্যান করে ট্যাংকারটি জিব্রাল্টার ত্যাগের নির্দেশ দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১