আপডেট : ১৯ August ২০১৯
নোয়াখালীতে অভিযান চালিয়ে নতুন ধরনের ১০০ পিস সাদা ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শাকিল প্রকাশ রবিউল (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিলের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফতেহপুর গ্রামে। সে ওই গ্রামের আবদুল মুন্নাফের নতুন বাড়ির আবদুল মুন্নাফের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানার এএসআই আবু সফিয়ানের নেতৃত্বে সঙ্গীত পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর ইউপির ভূঁইয়ার মার্কেট থেকে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এরমধ্যে ৮০ পিস সাদা ইয়াবা যা অত্র অঞ্চলে এই প্রথম ধরা পড়েছে। এই নিয়ে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানায়, সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১