বাংলাদেশের খবর

আপডেট : ১৯ August ২০১৯

নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ


টাঙ্গাইলের সখীপুরে সাতার কেটে নদী পার হতে গিয়ে তামিরুল ইসলাম (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সোমবার বেলাএকটার দিকে ওই কিশোর উপজেলার দাড়িয়াপুর এলাকার বংশাই নদী পার হতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজ কিশোর তামিরুল ইসলাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে।

জানা যায়, আজ সোমবার সকালে বাবা আবু হানিফ মিয়া ও বড় ভাই তাহেরুল ইসলামের সঙ্গে বংশাই নদীতে জাল পেতে মাছ ধরতে যায়। মাছধরা শেষে দুই ভাই নদী সাঁতরে বাড়ি ফেরার পথে ওই নদীর দাড়িয়াপুর এলাকায় আসলে তামিরুল নদীর স্রোতে ডুবে যায়। এ সময় বড়ভাই তাহেরুল ইসলাম ছোট ভাইকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

এ ব্যাপারে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাইফুল ইসলাম শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর স্রোতে ডুবে যাওয়া ওই কিশোরকে উদ্ধারে স্থানীয়রা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা চালায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১