আপডেট : ২৩ August ২০১৯
দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশীর মোড়ে একটি র্যারলিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি আপনার (হিন্দু সম্প্রদায়) শত্রু... তারা রাষ্ট্রের শত্রু।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন হিন্দুদের তাদের নিরাপত্তা নিয়ে ভায়ের কোনো কারণ নেই। তিনি বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সর্বকালের সেরা সময় পার করছে। আমরা ভারতের সঙ্গে সেরা সম্পর্ক উপভোগ করছি। আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১