বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০১৯

বাগেরহাটে ১৪৬ ডেঙ্গু রোগী শনাক্ত


বাগেরহাটে প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার সকাল পর্যন্ত বাগেরহাট জেলায় সরকারী হিসেবে আরো ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে বাগেরহাট জেলায় সরকারীভাবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। তবে বেসরকারিভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা তিন শতাধিক বলে বাগেরহাটের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো সুত্রে জানাগেছে।

বাগেরহাট জেলায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে গত চব্বিশ ঘন্টায় বাগেরহাট সদর হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে ১৪জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে সংসদ সদস্যের দেওয়া অটোমেটেড সেল কাউন্টার দিয়ে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১