আপডেট : ২৪ August ২০১৯
নারী অফিস সহকারীর সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের যে আপত্তিকর ভিডিও প্রকাশ হয়েছে তা তদন্ত করছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের বরাত দিয়ে আজ শনিবার ইউএনবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ‘বিষয়টি আমরা দেখছি,’ জানিয়ে তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যে এটি সমাধান হবে।’ অতিরিক্ত সচিব গাফফার খান জানান, তারা প্রাথমিক তদন্ত শুরু করেছেন এবং ভাইরাল হওয়া ভিডিওটি পরীক্ষা করে দেখছেন। তিনি বলেন, বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। আগামীকাল রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১