বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০১৯

শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির ওপর হামলার প্রতিবাদে সমাবেশ


গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ শনিবার বিকালে পৌর শহরের মাওনা চৌরাস্তায় এ সমাবেশের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।

একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেয় পৌর ছাত্রলীগ, পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,  উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জজ প্রমুখ।

বক্তারা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,  উপজেলা ছাত্রলীগ সভাপতির ওপর হামলা শ্রীপুরের চলমান শান্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ছাত্রলীগ আওয়ামী লীগের প্রাণ। সে ছাত্রলীগই হামলার শিকার। হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি করে তারা এ হামলার দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো কঠিন আন্দোলনে হুমকি দেন বক্তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শ্রীপুর বাজারের রেলস্টেশন এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুসহ বেশ কয়েকজন নেতা কর্মী চা পান করছিল। এমন সময় হঠাৎ তাদের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় লাঠি রড় দিয়ে তাঁদের বেধড়ক পেটানো হয়। পরে তাঁদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় শুক্রবার রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১