বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০১৯

হাতীবান্ধায় চাচার বিরুদ্ধে ঘর-বাড়ি ভাংচুৃরের অভিযোগ

চাচার বিরুদ্ধে বাড়ি ভাংচুর ও প্রতিবন্ধি শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছবি : বাংলাদেশের খবর


লালমনরিহাটের হাতীবান্ধায় তাইজুল ইসলাম তার চাচা শাহাজুদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে ঘর বাড়ি ভাংচুর ও তার প্রতিবন্ধি শিশুকে নির্যাতনের অভিযোগ তোলেন।

আজ শনিবার সকালে তাইজুল ইসলাম বাদী হয়ে এ অভিযোগে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তাইজুল ইসলাম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের নাজির হোসেনের পুত্র।

এ প্রসঙ্গে তাইজুল ইসলাম বলেন, আমার চাচা শাহাজুদ্দিন গায়ের জোরে জমির সীমানায় পড়া ১১টি গাছ কাটার চেষ্টা করে। গাছ কাটতে বাঁধা দিলে চাচা শাহাজুদ্দিন, তার ছেলে হাসানুর, তার আত্মীয় ছাদেকুল ইসলাম, মাদক সম্রাট সিরাজুল ইসলাম ওরফে আলু সিরাজুলসহ তাদের লোকজন আমার উপর হামলা চালার চেষ্টা চালায়। অবস্থা বেগতিক দেখে আমি বাড়ি ছেড়ে চলে যাই। সুযোগ বুঝে তারা সকলে একযোগে বাড়িতে এসে আমাকে না পেয়ে বাড়ি ভাংচুর ও আমার পিতা মাতা ও প্রতিবন্ধি শিশুর উপর হামলা চালায়। এ সময় এক ভীতিহীন অবস্থার সৃুষ্টি হয়।

এ প্রসঙ্গে শাহাজুদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাড়াটিয়া লোকজন দিয়ে বাড়িতে ভাংচুর করে আমার উপর মিথ্যা দোষ চাপাচ্ছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১