আপডেট : ২৫ August ২০১৯
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি ও হারাগাছ রংপুর মহাসড়কে সংযোগ তিস্তা নদীর উপর দিয়ে সড়কসহ সেতু নির্মাণের দাবী তুলেছে তিস্তাবাসী। ‘রিলিফ সিলিপের দরকার নাই-তিস্তার উপর ব্রীজ চাই’ এই স্লোগানে আজ রোববার বেলা ১২টা থেকে শহরের মিশন মোড় গোল চত্ত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তিস্তা পাড়ের ৩ শতাধিক মানুষ। লালমনিরহাট কালমাটি-হারাগাছ রংপুর সেতু চাই আন্দোলন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তিস্তা পাড়ের বাসিন্দা আব্দুল হানিফ, আশরাফুল হক প্রামাণিক, আব্দুল মান্নান সরকার প্রমুখ। পরে তারা একটি মিছিল বের করে লালমনিরহাট-ঢাকা মহা সড়ক প্রদক্ষিণ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১