বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০১৯

কালিয়াকৈরে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত


গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছে।আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর-নবীনগর সড়কের উপজেলার নন্দন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম- নজরুল ইসলাম (৩০) জারজিদ (৩৫) ২জন নিহত হয়েছে।

পুলিশ জানায় , স্থানীয় একটি কারখানার দুইজন শ্রমিক দ্রুত সড়ক পার হওয়ার সময় একটি মালভর্তি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শালনা হাইওয়ে থানার ওসি মোঃ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১