আপডেট : ২৯ August ২০১৯
সাধারণ রোগীদের মতো দশ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ডাক্তারকে চোখ দেখান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন। এর আগেও নিজে টিকিট কেটে চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন শেখ হাসিনা। এরপর গেল এপ্রিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেই চোখের চিকিৎসা নিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১