বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৯

পূর্বধলার সাব্বির "মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু" শিল্পকর্মে দেশসেরা


নেত্রকোণার পূর্বধলার সাব্বির হোসাইন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শিল্পকর্ম প্রদর্শনী ২০১৯ এ দেশসেরা পুরস্কৃত হয়েছেন। সাব্বির পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত সিদ্দিকুজ্জামান আকন্দ এবং লেখক-গবেষক আলী আহাম্মদ খান আইয়োবের ভাগ্নে। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকারু কলা বিভাগের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপি’র তৃতীয় বর্ষের ছাত্র। সাব্বির জানান, ২০১৮ সালেও বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনীতে পুরস্কার পায়।

উল্লেখ্য, গতকাল বুধবার রাজউক অডিটরিয়ামে সাব্বিরের হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স.ম রেজাউল করিম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ড. সুলতান আহমেদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১