বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৯

সখীপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি স্বপন, বাবুল সম্পাদক


টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে মো. স্বপন ও সাধারণ সম্পাদক পদে মো. বাবুল মিয়া ওরফে বাবুল মিলিটারী বিনা প্র‌তিদ্ব‌ন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সখীপুর জেলখানামোড় এলাকার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুল হক এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সহকারী নির্বাচন কমিশনার কাজী শহিদ, রিটার্নিং কর্মকর্তা সাংবাদিক সাইফুল ইসলাম সানিসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা প্র‌তিদ্ব‌ন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- কার্যকরী সভাপতি পদে জাহাঙ্গীর সরকার, সহ-সভাপতি মো. ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদ, সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ রুমি, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সড়ক সম্পাদক নাজমুল হোসেন, ক্রীড়া সম্পাদক রিপন মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মোজাম্মেল হক ইমন।

প্রধান নির্বাচন কমিশনার ফজলুল জানান, আমাদের পক্ষ থেকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি ছিলো। কিন্তু কোনো পদেই প্র‌তিদ্ব‌ন্দ্বি না থাকায় যাচাই বাছাই শেষে সকল প্রার্থীদের প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১