আপডেট : ২৯ August ২০১৯
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে প্রায় ১০ মিনিট ধরে ভেসে থাকতে দেখা যায় একটি লাশ। মুহূর্তেই সেখানে মানুষের ভীড় জমে যায়। খবর পৌঁছে যায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌ-পুলিশের কাছে। কিন্তু তারা আসার আগেই প্রচণ্ড স্রোত ও ঘুর্ণিপাকে নিমিষেই গভীর পদ্মায় হারিয়ে যায় লাশটি। গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর পৌনে ১টার দিকে দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় একটি লাশ ভেসে থাকার খবর পেয়ে ছুটে যাই। কিন্তু ততক্ষণে লাশ প্রচণ্ড স্রোত ও ঘুর্ণনে পানিতে হারিয়ে যায় বলে স্থানীয়রা জানান। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল এসে খোঁজ করেও ওই লাশের সন্ধান করতে পারেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১