বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৯

বাংলাদেশের খবরের পাঠক বন্ধুর উদ্যোগে চকরিয়ায় বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সাঈদী

নিজেদের প্রয়োজনে একটি হলেও চারা রোপন করা দরকার


কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশের খবর পাঠক বন্ধুর উদ্যোগে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মালুমঘাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল মালেকের সভাপতিত্বে  চারা রোপন ও বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

প্রধান অতিথি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিজেদের প্রয়োজনে প্রত্যেক নাগরিকের একটি করে হলেও চারা রোপন করা দরকার। সরকারের উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের খবর’ চারা রোপন ও বিতরণে সহযোগিতা করছেন।

পত্রিকার সফলতা কামনা করে শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমাদের পড়ালেখার পাশাপাশি বৃক্ষরোপন ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

চকরিয়ার আশপাশে কোনো রোহিঙ্গা লুকিয়ে থাকলে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করার আহবান জানান তিনি।

বাংলাদেশের খবরের চকরিয়া প্রতিনিধি মো.সাইফুল ইসলাম খোকনের সঞ্চলনায় চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, বিএটিবির চকরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,মালুমঘাট আইডিয়াল স্কুলের শিক্ষক/শিক্ষিকা যথাক্রমে নাজমা বেনজির, সোলতানুল আরেফিন, মিজানুর রহমান, সিহাব উদ্দিন, প্রকাশ চন্দ্র চৌধুরী, জাবের আহমদ, বিবেক চন্দ্র শীল, তৌহিদুল করিম, সুবেরা নাথ, বাংলাদেশের খবরের পেকুয়া প্রতিনিধি আবদুল করিম বিটু, বাংলাদেশের খবরের পাঠক বন্ধুর ডুলাহাজারা কলেজ শাখার আহবায়ক নাহিদ হাসান মাসুম, যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন. ক্রীড়াবিদ মো. সাগর প্রমুখ।

বিএটিবি’র সহযোগিতায় ওই স্কুলের ৮শ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন জাতের ৫ হাজার চারা বিতরণ করা হয়।

এর আগে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী স্কুল আঙ্গিনায় ২টি চারা রোপন করে অনুষ্ঠানের সূচনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১