আপডেট : ২৯ August ২০১৯
রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাসদস্য নাসির উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ক্যাইচিং মারমাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। আটক ক্যাইচিং মারমাকে বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ। আটক ক্যাইচিং মারমা বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাজস্থলী উপজেলার গাইন্দা এলাকায় টহলরত সেনাবাহিনীর সদস্যদের উপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে নাসির উদ্দিন নামে এক সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়। সেনাসদস্য নিহতের ঘটনায় ৮দিন পর পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। গত সোমবার রাজস্থলী থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া এ মামলাটি দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১