আপডেট : ২৯ August ২০১৯
রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘এতে আপনারা কখনও সাড়া পাবেন না। আপনাদের জাতীয় ঐক্য করতে হবে না। এই ইস্যুতে জাতীয় ঐক্য আছে। আপনারা কি চান মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, সুক্ষ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। ’ আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, এখন রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। সারা বিশ্ব এখন মিয়ানমারকে চাপ দিচ্ছে। বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এখন এই ঐক্যে ফাটল ধরাতে রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘এতে আপনারা কখনও সাড়া পাবেন না। আপনাদের জাতীয় ঐক্য করতে হবে না। এই ইস্যুতে জাতীয় ঐক্য আছে। আপনারা কি চান মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, সুক্ষ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। ’ তিনি বলেন, বিদেশী দূতাবাসের কুটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারকে চাপ দিতে গত দুই বছর কূটনীতিকদের কাছে বিএনপির নেতাদের কোনো কথা বলতে শুনিনি। এ সমস্যা নিয়ে কোনো দিন তারা কূটনীতিকদের সঙ্গে কথা বলেননি। এখন বলছে সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না। তিনি বলেন, সরকার সারা বিশ্বে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর বিদেশী চাপ অব্যাহত আছে, এই চাপ আরও বাড়বে। ‘সেখানে কিছু এনজিও লাগিয়ে দেয়া হয়েছে। এই এনজিওরা চক্রান্ত করছে।’ ফখরুল সাহেবদের কি আঁতাত হয়েছে এই এনজিওদের সঙ্গে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা বিশৃঙ্খলা করতে চায়, এটাই তাদের লক্ষ্য। একের পর এক ব্যর্থ হয়ে এখন তারা উন্মাদের মতো ইস্যু খুজছে। তিনি বলেন, খালেদা জিয়া দেড় বছর জেলে। এ নিয়ে দেড় মিনিটও তারা আন্দোলন করতে পারেনি। অনেক দলের অনেক ব্যর্থতা আছে, কিন্তু বিএনপির মতো এমন ব্যর্থ দল আর নেই। কোনো ইস্যু না পেয়ে এখন রোহিঙ্গাদের উপর ভর করেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পলাশিতে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলো সেনাপতি মীর জাফর, ইয়ার লতিফ। আর ১৫ আগস্ট বিশ্বাসঘাতকতা করেছিলো মোস্তাক ও সেনাপতি জিয়াউর রহমান। পনেরই আগস্টের মাস্টার মাইন্ড জিয়া আর একুশে আগস্টের মাস্টার মাইন্ড তারেক।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১