বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৯

শ্রীপুরে বেইজ লাইন সার্ভের উদ্বোধন

১৮ হাজার নিরক্ষর পাবে জ্ঞানের আলো


গাজীপুরের শ্রীপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প বেইজ লাইন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুঃস্থ পুর্নবাসন গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রীপুর উপজেলা মিলনায়তনে এর উদ্বোধন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।

ডি.পিজি.ইউ.এস-এর চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রোগ্রাম অফিসার কবির হোসেন, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, এ প্রকল্পের এরিয়া সুপার ভাইজার খোরশেদ আলম, ফারুখ হোসেন, আল আমিন হোসেন, নুরুল আলম প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বলেন, এ উপজেলায় ৩০০টি কেন্দ্রের মাধ্যমে মোট ১৮ হাজার নিরক্ষর ব্যক্তিকে এ প্রকল্পের আওতায় এনে শিক্ষা দান করা হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সকল নাগরিকদের স্বাক্ষর জ্ঞান থাকা জরুরি।

দেশের ৬৪ জেলায় নিরক্ষর মানুষের মাঝে অক্ষর জ্ঞান ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহন করেছে বেইজ লাইন সার্ভে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১