আপডেট : ০১ September ২০১৯
নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন বিক্রির বিরুদ্ধে পূর্বধলা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে পলিথিন জব্দ ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। অভিযানকালে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে প্রায় ৫৯ কেজি পলিথিন জব্দ ও পলিথিন ব্যবহারের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়। বাজারে উপস্থিত ক্রেতাদেরকে পলিথিন ব্যবহার না করার জন্য পরামর্শ প্রদান করা হয়। পরে জব্দকৃত পলিথিন জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১