আপডেট : ০৩ September ২০১৯
কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকায় সিটি বেকারি, আইসক্রীম তৈরির কারখানা ও খাবার হোটেল চন্দ্রা ফুড প্লাজা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ব্যবসা চালাচ্ছে। নানা রকমের রং মিশিয়ে তৈরি করা হয় বেকারি ও আইসক্রীম। এ সময় সিটি বেকারির মালিক মো. গোলাম কিবরিয়াকে ২০ হাজার টাকা, আইসক্রীম কারখানার মালিক মো. আক্তার হোসেনকে ২০ হাজার টাকা ও খাবার হোটেল চন্দ্রা ফুড প্লাজার ম্যানেজার মো. মিন্টু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত উপস্থিত ছিলেন সহকারী ভূমি ইশতিয়াক আহমেদ ও কালিয়াকৈর থানা পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১