আপডেট : ০৪ September ২০১৯
সাবিনা ইয়াসমিন, বাংলা গানের জগতে জীবন্ত এক কিংবদন্তি শিল্পীর নাম। কোকিলকণ্ঠী-খ্যাত এ শিল্পীর জন্মদিন আজ ৪ সেপ্টেম্বর। জনপ্রিয় এ শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চ্যানেল আই ‘তারকাকথন’র বিশেষ পর্ব প্রচার করবে। বিশেষ এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে তাকে। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য ‘তারকাকথন’ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তার সংগীতজীবনের গল্পগাঁথা তুলে ধরবেন দর্শক আর ভক্তদের কাছে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা। সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান পরিবেশন করবেন গায়িকা ঝিলিক। দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ প্রচারিত হবে সাবিনা ইয়াসমিনের কালজয়ী কিছু গান নিয়ে বিশেষ পর্ব। সাবিনা ইয়াসমিনের জন্ম ঢাকায়। সংগীতে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন ১৯৯৬ সালে স্বাধীনতা পদক এবং ১৯৮৪ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন। বাংলা সিনেমায় প্লেব্যাক গায়িকা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত তিনি। সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড করেছেন। চলচ্চিত্রের জন্য এক হাজার ৫০০ টিরও বেশি গান রেকর্ড হয়েছে তার এবং এ পর্যন্ত তার ১০ সহস্রাধিকের বেশি গান রেকর্ড হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১