আপডেট : ০৪ September ২০১৯
রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক শিশু মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার পঁচাকান্দর (কাজীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাঈম (৭)। সে ওই গ্রামের রমজান কাজীর ছেলে। পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাতে কোনো এক সময় একটি বিষধর গোখরা সাপ ঘুমন্ত শিশু নাঈমের হাতে দংশন করে । সাপের কামড় শিশুটি বুঝতে পারেনি । বিষের ব্যাথায় এক সময় নাঈম চিৎকার শুরু করলে শিশুটিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় নাঈমের বড় ভাই প্রিন্স টাকা আনার জন্য ঘরে গিয়ে বালিসের নীচে সাপ দেখতে পেয়ে চিৎকার করে উঠে। পরে বাড়ীর আশ পাশের লোকজন এসে সাপটিকে মেরে ফেলে । অপরদিকে শিশু নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১