আপডেট : ০৫ September ২০১৯
সাতক্ষীরা তালা উপজেলায় প্রেমিকার বাড়িতে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো প্রেমিক বিশ্বজিৎ দে (২৫) অবশেষে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্থানীয়রা জানান, বিশ্বজিৎ দের সাথে উপজেলার হরিশচন্দ্রকাটির এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার বিশ্বজিৎ প্রেমিকাকে বোঝানোর জন্য তার বাড়িতে কয়েকজন বন্ধুকে পাঠায়। এ সময় প্রেমিকার বাড়ির লোকজন তাদের মারধর করে। এ ঘটনার প্রেক্ষিতে পরদিন শনিবার বিশ্বজিৎ তার প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তাতে সাড়া না পাওয়ার এক পর্যায়ে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে সারা শরীরে আগুন জ্বলতে থাকার এক পর্যায়ে সে নিজেই পাশ্বববর্তী পুকুরে লাফ দেয়। এতে প্রাণে বাঁচলেও তার শরীরের বিভিন্ন অংশ ৪৫% পুড়ে ঝলসে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি । তবে এখনো কেউ অভিযোগ করিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১