আপডেট : ০৫ September ২০১৯
মশা নিধনের জন্য আগামী অর্থবছরে (২০১৯-২০) ৪৯ কোটি ৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসি নগরভবনে মেয়র আতিকুল ইসলাম রাজধানীতে তার অংশের জন্য এ বাজেট ঘোষণা করেন। সম্প্রতি ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা দমনে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমলোচনার শিকার হন ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র। সরকারি তথ্যে ডেঙ্গু রোগে ৫৭ জন মারা যাওয়ার দাবি করা হলেও সংশ্লিষ্টদের দাবি বাস্তবে এ সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশের ৭৩ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৭৮৫জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। ডিএনসিসির ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১ হাজার ১০৬ কোটি টাকা এবং রাজস্ব ব্যয় ৫৫১ কোটি ৪ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। অপরদিকে উন্নয়ন ব্যায় ও অন্যান্য ব্যায় যথাক্রমে ২ হাজার ৩৩৫.৭৪ কোটি টাকা এবং ১২ কোটি টাকা ধরা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১