আপডেট : ০৮ September ২০১৯
‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা মা হয়েছেন। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন তিনি। এবারো তার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। সালমার পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে, গত ১ সেপ্টেম্বর রাত ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সালমা। বর্তমানে মা ও মেয়ে সুস্থ্থ রয়েছেন। সালমার দ্বিতীয় কন্যার নাম রাখা হয়েছে সাফিয়া নূর। সালমা তার নবাগত সন্তানের জন্য সবার দোয়া চেয়েছেন। এর আগে গত বছর ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন সালমা। সাগর আইনজীবী। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন। এটি সাগর-সালমা দুজনেরই দ্বিতীয় বিয়ে। এরও আগে ২০১১ সালে সালমা প্রথমবার বিয়ে করেন রাজনীতিবিদ শিবলী সাদিককে। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম হয়। তার নাম স্নেহা। ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১