বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০১৯

বেগম জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।

আজ রোববার সকালে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এসএম আব্দুল মোবিনের বেঞ্চে জামিন আবেদন জমা দেন বেগম জিয়ার আইনজীবী। আগামি সপ্তাহে এ আবেদনের শুনানি হবে বলেও জানিয়েছেন তারা।

এর আগে গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিলো হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে আপিল না করে পুনরায় হাইকোর্টে আবেদন জানান বেগম জিয়া। দুদকের আইনজীবী বিষয়টিকে নজিরবিহীন বললেও, বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় নিয়ম মেনে তারা এ আবেদন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১