আপডেট : ০৮ September ২০১৯
কুমিল্লায় ১০ লাখ টাকার অবৈধ কাঠসহ কাভার্ডভ্যান আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও তার সহকারি। আজ রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার চাষাড়া এলাকা থেকে ওই কাঠসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়। কুমিল্লা সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক পোস্টে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে দাঁড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে চেষ্টা করে। পরে ফরেস্ট রেঞ্জারের নেতৃত্বে বন বিভাগের একটি দল আরেকটি গাড়ি নিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাওয়া করে। ধাওয়া খেয়ে উপজেলার চাষাড়া এলাকায় মহাসড়কের উপরে গাড়ি থামিয়ে ভ্যানের চালাক ও হেলপার পালিয়ে যায়। তল্লাশী করে কাভার্ডভ্যানের ভিতর থেকে ১০ লাখ টাকার প্রায় ৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। তিনি জানান, স্থানীয় ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই ভ্যানটি কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১