বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০১৯

গোয়ালন্দে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ


রাজবাড়ীর গোয়ালন্দে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় অপহরণ মামলা করেছেন।

অপহৃত স্কুল ছাত্রীর বাবা জানান, তার একমাত্র মেয়েকে গোয়ালন্দ উপজেলার চৌধুরী মাহবুব হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে উপজেলার ছোটভাকলা ইউনয়নের হাউলি কেউটিল গ্রামের জামিরুল ইসলামের ছেলে রিপন উত্ত্যক্ত করে আসছিল। এ পরিস্থিতিতে রিপনের পরিবার থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। আমার মেয়ের বিয়ের বয়স না হওয়ায় আমি তাদের প্রস্তাব প্রত্যাখান করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার মেয়েকে অপহরণের হুমকি দেয়। গত শনিবার সকাল ১০টার দিকে আমার মেয়ে একা বাড়িতে ছিল। আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বেলা ১১ টার দিকে বাড়িতে এসে দেখতে পাই আমার মেয়ে বাড়িতে নেই। এ সময় আমি রিপনের ফোনে রিং করলে আমার মেয়ে হ্যালো বলার পর ফোনটি কেটে যায়। এরপর থেকে আমার মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় মামলা করেছি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। আশা করছি দ্রুত সময়ের মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১