বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০১৯

ধলেশ্বরীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু


মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ গোসাইবাগ গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে পানিতে ডুবে কেরামত আলী (৭০) নামে এক বৃদ্ধের ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার মরদেহ উদ্ধার করে। বৃদ্ধ কেরামত আলী গোসাইবাগ গ্রামের মৃত অসরত আলীর ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফজলুল হক, নিজ বাড়ি সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হন বৃদ্ধ কেরামত আলী। পরে ঢাকা সদরঘাটের ফায়ার স্টেশনের ডুবুরী দল নদীতে নিখোঁজ কেরামত আলীর সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। কয়েক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪ টার দিকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১