বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০১৯

খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু


খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মৃত রহিমা বেগম (৫০) সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান রহিমা বেগম।

মৃতের ছেলে হারুন মোড়ল জানান, তার মা ডায়বেটিক রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে হঠাৎ করে প্রচণ্ড জ্বর হয় তার মার। জ্বর কমতে না কমায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করলে গত ৪ সেপ্টেম্বর তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। 

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, রহিমা বেগম ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এরপর তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। খুলনা মেডিকেল হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় রহিমা বেগমের মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১