আপডেট : ১২ September ২০১৯
একুশে টেলিভিশনে প্রচার শুরু হতে যাচ্ছে নতুন কমেডি শো ‘মামা ভাগ্নের বৈঠকখানা’। জাহিদ হোসেন শোভন এবং ইমতু রাতিশের উপস্থাপনায় প্রতি পর্বেই একজন করে অতিথি থাকবেন অনুষ্ঠানটিতে। জাহিদ হোসেন শোভনকে মামা এবং ভাগ্নে চরিত্রে দেখা যাবে ইমতু রাতিশকে। দুজনের হাস্যরসাত্মক উপস্থাপনায় যুক্ত হবেন একজন জনপ্রিয় অতিথি। সমসাময়িক বিভিন্ন ঘটনা এবং অসঙ্গতির ব্যঙ্গাত্মক উপস্থাপনা থাকবে অনুষ্ঠানটিতে। সোহেল রানা সবুজ এবং সিফাত তন্ময়ের প্রযোজনায় প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১