বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০১৯

নতুন গান নিয়ে হাবিব


জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। সম্প্রতি বেশ কিছু গানই প্রকাশ করেছেন, হয়েছেন প্রশংসিতও। প্রতিবারই নিজেকে ভেঙে নতুনভাবে হাজির হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারো নতুন গান নিয়ে হাজির হলেন।

নতুন গানের নাম ‘ডুবে যাই’। ফাওজিয়া সুলতানা পলির কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। গত বৃহস্পতিবার এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

গানের ভিডিওটির মডেল নীলাঞ্জনা নীল। সমুদ্রসৈকতে বেশ জমেছে হাবিব-নীলের রসায়ন। নতুন গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘সব সময় দর্শক শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই গানটি করেছি। গানের কথাগুলো দারুণ। সব মিলিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১