বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০১৯

জুয়াড়ী সন্তানকে পুলিশে দিলেন বাবা-মা

জুয়াড়ী ছেলে মো: মুক্তার আলী (২৭) কে নিজ দায়িত্বে পুলিশে সোপর্দ করেছেন বাবা-মা ছবি : বাংলাদেশের খবর


টাংগাইলে ভূঞাপুরে মাটিকাটা গ্রামে মো: শাহাদত আলী ও তার স্ত্রী তাদের জুয়াড়ী ছেলে মো: মুক্তার আলী (২৭) কে নিজ দায়িত্বে পুলিশে সোপর্দ করেছেন।

শাহাদত বলেন আমার সন্তান খারাপ রাস্তায চলে গেছে তাকে অনেক বুঝিয়েও এ খারাপ রাস্তা থেকে ফেরাতে পারি না। সে প্রতিনিয়তই মদ ও জুয়া খেলে আমাকে অর্থনৈতিকভাবে নি:স্ব করে দিয়েছে। তাই অপারগ হয়েই পুলিশের হাতে তুরে দিতে বাধ্য হলাম।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম জানান, বাবা মায়ের অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়। পরে ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিষ্ট্রেট আসলাম হোসাইন তার কার্যালয়ে ভাম্যমান আদালত পরিচালনা করে তাকে ২০ দিনের সাজা প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১