আপডেট : ১৬ September ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর মালিকানাধীন মদন মোহনপুর চা বাগানে চার দফা দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল ৯টা থেকে চা বাগান শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা জানান, চা বাগানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে গাড়ি চালক, সর্দার, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও মিস্ত্রিদের পদোন্নতি প্রদান করা, বাগানের অস্থায়ী শ্রমিকদের মধ্য থেকে ১০ জন শ্রমিককে স্থায়ী করা, সম্প্রতি সময়ে চা শ্রমিক প্রদীপ তাহার ও জয়দীপ তাহারকে অযৌক্তিকভাবে দেওয়া অভিযোগপত্র প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতেএই কর্মবিরতি পালন করা হয়। তবে চা শ্রমিক ইউনিয়ন নেতাদের উপস্থিতিতে সোমবার বিকাল সাড়ে ৩টায় সমঝোতা বৈঠকের পর বাগান কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার হয়। মদন মোহনপুর চা বাগান ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, চা বাগান শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেছেন। তাদের এই দাবি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন নেতারাসহ তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১