আপডেট : ১৬ September ২০১৯
কুলাউড়া উপজেলার হাসপাতাল রোড, স্টেশনরোড ও আশেপাশের এলাকার বিভিন্ন স্থানে সোমবার ১৬ সেপ্টেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে হাসপাতাল রোডে অবস্থিত ছামী ইয়ামী রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত পাকশী হোটেলকে ১৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে গ্রিলসহ রান্না করা খাদ্য পণ্যের সাথে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১