আপডেট : ১৬ September ২০১৯
বাগেরহাটের ফকিরহাটে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় সোহান (১৭) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪জন। আজ সোমবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক ঘটনাস্থলে এসে বিপরিত দিক থেকে আসা একটি মটরসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় মটরসাইকেল চালক সোহান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপার খুলনার বয়রা এলকার নান্নসু মিয়ার ছেলে তাহেরকে (৬০) প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১