বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০১৯

লালমনিহাটে গুলিবিদ্ধ মাদক কারবারি আটক

মাদক কারবারি সাজেদুল ইসলাম মিঠুকে হাসপাতালে পাহারা দিচ্ছে পুলিশ সদস্যরা ছবি : বাংলাদেশের খবর


লালমনিহাটে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সাজেদুল ইসলাম মিঠু (৩৩) নামে এক মাদক কারবারি আটক করেছে সদর থানা পুলিশ।

গতকাল সোমবার ভোরে উপজেলার কুলাঘাট-বড়বাড়ী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিঠু উপজেলার বড়বাড়ী সাদেক নগর এলাকার নজীর হোসেনের পুত্র।

পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম-সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের ৮ মামলার আসামী সাজেদুল ইসলাম মিঠুসহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা চালায়। ওই হামলায় সদর থানা পুলিশের এসআই নুর আলম, এএসআই ইসরাফিলসহ ৪জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সাজেদুল ইসলাম মিঠু ফেন্সিডিলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাজেদুল ইসলাম মিঠুর দুই পা গুলিবিদ্ধ হয়। পরে তার কাছ থেকে ৫০বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ মাদক কারবারি মিঠু ও আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১