বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০১৯

বাবা হারালেন সোহানা সাবা


এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন গতকাল ভোর ৩টা ৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শওকত হোসেন স্ত্রী, গর্বিত দুই মেয়ে ও ছেলে রেখে গেছেন। বেশ কিছুদিন যাবত তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে দিল্লিতে তার কিডনি পুনঃস্থাপনও করা হয়। কিন্তু শেষমেশ সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন তিনি। বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন সোহানা সাবা। সোহানা তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। গতকালই রাজবাড়ীতে পারিবারিক কবরস্থানে সোহানা সাবার বাবাকে দাফন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১