বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৯

দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আটক


দিনাজপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১ প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ মতিউর রহমান (৩০)কে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দিনাজপুর সদর উপজেলার শিবরামপুর গ্রামে অভিযান চালিয়ে মতিউর রহমানকে আটক করা হয়।

আটক মতিউর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

আজ শুক্রবার সকালে র‌্যাব ১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্পের মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর সদর উপজেলার বড়ইল গ্রামের ১৬ বছর বয়সের ১ প্রতিবন্ধী শিশুকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মতিউর রহমান। ভিকটিমকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং ছায়া তদন্ত শুরু করে। র‌্যাবের অব্যাহত নজরদারীর এক পর্যায়ে ১৯ সেপ্টেম্বর সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর এর একটি আভিযানিক দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তাকে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১