বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০১৯

হাতিরঝিল লেকে ভেসে উঠলো মরদেহ


রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে হাতিরঝিলের কুনিপাড়ার দিকে মরদেহটি ভেসে উঠে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা না গেলেও ওই ব্যক্তি পুরুষ বলে জানিয়েছে পুলিশ। প্রথমে শুধু এর পিঠ ও মাথা দেখা যাচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে চেক গেঞ্জি ও প্যান্ট ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ।

তিনি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে আনুমানিক ২-৩ দিন ধরে এটি পানিতে ছিল। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি কীভাবে হাতিরঝিলে এলো, তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে মরদেহটি পানি থেকে তুলে এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১