বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০১৯

কঙ্গনার কাছ থেকে সম্মাননা পেলেন ইশরাত


বাংলাদেশের শ্রেষ্ঠ ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে সম্মাননা পেলেন মেধাবী ওয়েডিং ফটোগ্রাফার ইশরাত আমিন। গেল ১৬ সেপ্টেম্বর ‘মিলেনিয়াম ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড ২০১৯’ তার হাতে এই সম্মাননা তুলে দেয়। থাইল্যান্ডের ব্যাংককে ভারতের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাউতর কাছ থেকে ইশরাত আমিন এই সম্মাননা গ্রহণ করেন। একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এমন সম্মাননা পেয়ে দারুণ খুশি বাংলাদেশের কন্যা ইশরাত আমিন। তার এই সম্মাননা প্রাপ্তির খবরটি ফেসবুকে শেয়ার করার পর থেকেই প্রশংসায় ভাসছেন ইশরাত আমিন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে নিজ নিজ ক্ষেত্রে গুণী মানুষদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে। ইশরাত আমিন বলেন, ‘ধন্যবাদ জানাই মিলেনিয়াম ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে আমার কাজকে, আমার মেধাকে মূল্যায়ন করে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি সত্যিই আনন্দিত, উচ্ছ্বসিত, গর্বিত। সবার কাছে দোয়া চাই যেন আগামী দিনেও আমার কর্মক্ষেত্রে আমার মেধার স্বাক্ষর রাখতে পারি।’

ওয়েডিং ফটোগ্রাফিতে ইশরাত আমিন নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যেখানে অনেকেই তাদের বিয়ের অনুষ্ঠানে তাকে দিয়ে ফটোগ্রাফি করানোর স্বপ্ন দেখেন। ২০০৯ সালে একজন পেশাদার ফটোগ্রাফার হিসেবে ইশরাত আমিনের যাত্রা শুরু হয়। মালয়েশিয়ার খ্যাতনামা ফটোগ্রাফার পেট্রিক ল ইশরাত আমিনের ফটোগ্রাফির অনুপ্রেরণা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১