বাংলাদেশের খবর

আপডেট : ২৪ September ২০১৯

ক্যাসিনো ব্যবস‍ায় জড়িত গেন্ডারিয়া আ. লীগের দুই নেতা আটক


রাজধানীল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াকে আটক করেছে র‍্যাব। ওন্ডাডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের এই দুই নেতাকে আটক কর‍া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল।

তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় নগদ ১ কোটি ৫ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১