আপডেট : ২৪ September ২০১৯
নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় নন্দ হালদার (৪৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়রে সোনালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত নন্দ হালদার নজিপুর পৌরসভার মাহমুদপুর গ্রামের মতিলাল হালদারের ছেলে। পুলিশ জানায়, নন্দ হালহার পুইয়া মোড় হতে বাইসাইকেল যোগে নিজ বাড়ীতে ফেরার পথে নজিপুর সোনালী ফিলিং স্টেশনরে সামনে নজিপুর গামী শাপলা ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো-ট ১৪-৪৪৩৪) একটি ট্রাক সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালক আলতাব হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী বলেন, ঘাতক ট্রাকটির চালকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১