বাংলাদেশের খবর

আপডেট : ৩০ September ২০১৯

১ অক্টোবর শচীন দেব বর্মণের জন্মদিন

শচীন দেব বর্মণের বাড়ি সংস্কার কাজ থেমে আছে


উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের পৈত্রিক বাড়ি কুমিল্লার উত্তর চর্থায়। বাড়িটির মুল কাঠামো ঠিক রেখে আদর্শ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কাজও শুরু হয়ে ছিল,কিন্তু মাঝপথে এসে থেমে আছে কাজটি। ১ কোটি টাকারও বেশী ব্যয়ে প্রাথমিকভাবে সংস্কার কাজ শেষ করা হয়েছে। বাকী রয়েছে আরো অনেক কাজ।

কেউ শচীন দেব বর্মণ, কেউ এস, ডি বর্মণ আবার কেউ শচীন কর্তা বলে ডাকতেন। মহারাজ বীরচন্দ্র মানিক্যের অর্থায়নে কুমিল্লার উত্তর চর্থায় ৬০ একর জায়গার উপর নির্মান করা হয়েছিল কুমিল্লার তার পৈত্রিক বাড়িটি। এই বাড়িতে সুরের উজ্জ্বল নক্ষত্র শচীন দেব এর জন্ম হয় ১৯০৬ সালের পয়লা অক্টোবর। এ বাড়িতে পদচারনা পড়েছিল কাজী নজরুল ইসলাম, হিমাংশু দত্ত, অজয় ভট্টাচার্যের মত বিখ্যাত ব্যাক্তিদের। কিন্তু বাড়িটি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন ঠিক তখনই বর্তমান সরকারের সু-দৃষ্টিতে তা সংস্কার কাজ শুরু হয়। সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কাজ হাতে নেয় সংস্কৃতি মন্ত্রণালয়। বর্তমানে মাঝপথে এসে থেকে আজে কাজ।

বাড়িটি পুরোপুরি সংস্কার কাজ শেষ হলে এবং সাংস্কৃতিক কেন্দ্র চালূ হলে শচীন দেব বর্মণের স্মৃতি যেমন অটুট থাকবে তেমনি তার কীর্তি নিয়ে গবেষণায় উৎসাহ পারে সংস্কৃতিপ্রেমীরা। কুমিল্লা বাসির দাবী দ্রুত কাজগুলো সমাপ্ত করে একটি পরিপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র গড়ার কাজটি শেষ হোক।

কুমিল্লা জেলা প্রশাসক, আবুল ফজল মীর জানান, বর্তমানে বাড়ীটির চারদিকে সীমানা প্রাচীর দিয়ে সংস্কার করা হয়েছে। আগামীতে বাড়িটিতে গড়ে তোলা হবে শচীন দেব বর্মণ সংস্কৃতি কেন্দ্র ও জাদুঘর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১