বাংলাদেশের খবর

আপডেট : ০১ October ২০১৯

ঠিকাদারি বিলে স্বাক্ষর নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি!


গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদের ঠিকাদারি কাজের বিলে স্বাক্ষর দুই কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্বাক্ষর নিয়ে দুই কর্মকর্তার মধ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে আজ মঙ্গলবার বিকালে প্রকৌলীর কার্যালয়ে । এলজিইডি উপসহকারী প্রকৌশলী মাকসুদুল হক ও হিসাবরক্ষণ অফিসার খোরশেদ আলমের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলা পরিষদ এলাকায় কানাঘুষা চলছে।

হিসাবরক্ষণ অফিসার খোরশেদ আলম খান জানান, দরপত্রের মাধ্যমে উপজেলার ৪টি সড়কের কাজ পায় মের্সাস সাকিব এন্টারপ্রাইজ। পরে বিলের কাগজপত্র দেন বরমী ইউপি সদস্য জাকির হোসেন । ওই কাজের বিলের একটি ফাইল গত ৪-৫দিন আগে আমার টেবিলে আসে। তবে সেই বিলের নথিতে ঠিকাদারের কাজের কয়েকটি অসঙ্গতি পাওয়ায় আমি স্বাক্ষর করিনি। পরে বিকেলে দুইজন বহিরাগত নিয়ে উপজেলা উপসহকারী প্রকৌশলী মাকসুদুল হক ওই নথিতে স্বাক্ষর না করার বিষয়ে জানতে চান। অসঙ্গতির বিষয়টি তাকে বলা হয়। এ এসয় তিনি ক্ষিপ্ত হয়ে তেরে আসেন আমার দিকে। কেন স্বাক্ষর দেইনি বলে ধমকাতে থাকেন। এ সময় আমাকে দড়ি (রশি) দিয়ে বেঁধে রাখবেন বলেও হুমকি দেন। ওনার সামনেই দুইজন আমাকে এলোপাতাড়ি ঘুষি মারেন।

হাতাহাতির ঘটনা অস্বীকার করে উপজেলা উপসহকারী প্রকৌশলী মাকসুদুল হক জানান, নথিতে স্বাক্ষর না দেয়া নিয়ে শুধু কথা কাটাকাটি হয়েছে। বরং সেই আমাকে মারার জন্য উদ্ধত হন।

ই্উপি সদস্য জাকির হোসেন জানান, আমি ওই কাজ সাবকন্ট্রাক নিয়েছি। বিলের জন্য কাগজ জমা দেয়ার ২ মাস গেলেও এখনো তা ফয়সালা হয়নি।

বরমী ইউপি চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার জানান, বিল জমা দেয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও নথিতে সই না দেয়ার বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে ।

এ বিষয়ে সদ্য বদলি হওয়া উপজেলা প্রকৌশলী শরীফুজ্জামান মুঠোফোনে জানান, হাতাহাতির বিষয়টি আমি অবগত নই। আগামীকাল অফিসে এসে বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন জানান, এ বিষয়টি কেউ আমাকে জানাননি। খোঁজ নিয়ে জানব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১