বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০১৯

হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ


লালমনিরহাটের হাতীবান্ধায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে 'সবুজ পৃথিবী বাঁচাও' নামের সামাজিক সংগঠন। এ সময় প্রায় ২৫০টি ফলজ গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

শনিবার দুপুরে উপজেলার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ইফতেখার হোসেন মাসুদ, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, মহিলা ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক নাজমুল কায়েস হিরু, সবুজ পৃথিবী বাঁচাও এর আব্দুর রাজ্জাক প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১