বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০১৯

সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে র‍্যাবের দুই মামলা


যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুইটি মামলা করেছে র্যা ব। আজ সোমবার রমনা থানায় অস্ত্র ও মাদকের অপরাধে এ দুটি মামলা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রোববার ভোরে সম্রাট ও তাঁর এক সহযোগী যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাঁদের ঢাকায় আনা হয়।
পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া পাওয়া যায়। এ চামড়া রাখার দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১